জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও এবং কণ্ঠ এআই প্রযুক্তিতে হুবহু নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা চালাচ্ছে একটি চক্র। এসব ভুয়া কনটেন্ট ও বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আজহারী।
সোমবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ ও সতর্কবার্তা প্রদান করেন। তিনি জানান, সম্প্রতি কিছু কুচক্রী মহল সোশ্যাল মিডিয়াতে তার ছবি, ভিডিও এবং ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালাচ্ছে। তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা এবং বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
আজহারী বলেন, এসব কনটেন্ট দেখে এআই (Artificial Intelligence) সম্পর্কে ধারণা নেই—এমন অনেক শুভাকাঙ্ক্ষী আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। এতে অনেকের মনে তার ব্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে, যা তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
তিনি আরও জানিয়েছেন, ভুয়া বিজ্ঞাপনের কারণে তার প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠান ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর দাপ্তরিক কাজেও বিঘ্ন ঘটছে। তিনি বলেন, “ইদানীং এসব ভুয়া পণ্য বা ওষুধের জন্য হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে প্রতিনিয়ত ফোনকল আসছে, যা ফাউন্ডেশনের কার্যক্রমে চরম বিঘ্ন সৃষ্টি করছে। এসব প্রচারণার সাথে আমার বা ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমার পরিচয় ব্যবহার করে এ ধরনের কোনো পণ্য বিক্রির চেষ্টা সম্পূর্ণ ভুয়া ও অনৈতিক।”
প্রতারক চক্রকে সতর্ক করে আজহারী জানিয়েছেন, ইতোমধ্যেই তারা এসব প্রতারক মিডিয়া ও পেজের একটি তালিকা তৈরি করেছেন, যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতিবিলম্বে এসব কনটেন্ট রিমুভ না করলে, দেশ বা দেশের বাইরে যেখান থেকেই এ ধরনের প্রতারণা চালানো হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এমন কঠোর পদক্ষেপ নিতে চাই না, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এটি অনিবার্য। সকল প্রতারক চক্রের প্রতি এটি আমাদের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং।”
আজহারী প্রতারক চক্রকে ভালো পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, “আশা করি, যারা এ ধরনের গর্হিত কাজে জড়িত, তারা অনতিবিলম্বে এসব অপকর্ম থেকে সরে আসবে। আল্লাহ তাদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে হালাল ও পজিটিভ কাজে ব্যবহার করে উত্তম পন্থায় রিজিক অর্জনের তাওফিক দান করুন।”
পরিশেষে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন, কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে তার অফিশিয়াল সোর্স (ভেরিফায়েড ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইট) থেকে সত্যতা যাচাই করে নেবার।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন