ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫ লাখ বেকার মাসিক ঋণ পাবে ১০ হাজার টাকা: জামায়াত

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

৫ লাখ বেকার মাসিক ঋণ পাবে ১০ হাজার টাকা: জামায়াত

জামায়তে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষাজীবন শেষ হওয়ার পর চাকুরি পাওয়া পর্যন্ত পাঁচ লাখ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ (কর্জে হাসানা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে দলটির নীতিনির্ধারক ও প্যানেলিস্ট বক্তারা এ প্রতিশ্রুতি দেন।

সম্মেলনে জামায়াত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং ট্যাক্স ও ভ্যাট ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে যথাক্রমে ১৯ ও ১০ শতাংশে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রতিশ্রুতি দেয়। এছাড়া স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু, শিল্পে আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ না বাড়ানো, বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।

শিক্ষা সংক্রান্ত পদক্ষেপ হিসেবে ঘোষিত হয়েছে—মেধা ও প্রয়োজনের ভিত্তিতে এক লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণ প্রদান, প্রতিবছর বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ১০০ শিক্ষার্থীকে শিক্ষাঋণ দেওয়া, ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনোমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।

স্বাস্থ্যসেবায় ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল, এবং ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’ এর মাধ্যমে গর্ভধারণ থেকে শিশুর দুই বছর বয়স পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

তরুণদের জন্য পরিকল্পনায় নতুন মন্ত্রণালয় স্থাপন, ৫ বছরে এক কোটি তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ, প্রতিটি উপজেলায় ‘ইয়ুথ টেক ল্যাব’, প্রতিটি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ এবং ৫ লক্ষ উদ্যোক্তা তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরির এবং স্বল্পশিক্ষিত যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালুর পরিকল্পনা রয়েছে।

আইসিটি খাতে ‘ভিশন ২০৪০’ ঘোষণা করা হবে, ২০৩০ সালের মধ্যে ২০ লাখ আইসিটি জব সৃষ্টির লক্ষ্যমাত্রা, ফ্রিল্যান্সার ও ডিজিটাল রপ্তানির জন্য ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন, ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়, এবং সরকারের ব্যয় ১৫০ কোটি মার্কিন ডলারে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যও স্থির করা হয়েছে।

রেমিট্যান্স বৃদ্ধি সংক্রান্ত লক্ষ্য হিসেবে ৫-৭ বছরের মধ্যে দক্ষ জনশক্তির মাধ্যমে রেমিট্যান্স আয় দুই থেকে তিনগুণ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশী প্রফেশনাল, গবেষক ও শিক্ষকদের দেশে আনার মাধ্যমে ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ নিশ্চিত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

পলিসি সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রফেশনালরা উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মা'ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫ লাখ বেকার মাসিক ঋণ পাবে ১০ হাজার টাকা: জামায়াত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ