ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই, এলাকায় উত্তেজনা

মোঃ গোলাম রব্বানী
মোঃ গোলাম রব্বানী
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬

ধুনটে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই, এলাকায় উত্তেজনা
ঘুষ নিতে গিয়ে গণধোলাই খেলেন পুলিশ সদস্য!

বগুড়ার ধুনট উপজেলায় চেকপোস্টে তল্লাশিকালে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্যকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। সোমবার সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় টিএসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট বসায়। ওই দলে কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদ দায়িত্বরত ছিলেন। চেকপোস্টে মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের সময় হেলমেট না থাকায় এক চালককে মামলা দেন টিএসআই আবুল কালাম আজাদ।

একই সময়ে অন্য একটি মোটরসাইকেল থামিয়ে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে কনস্টেবল আব্দুল খালেকের বিরুদ্ধে। বিষয়টি উপস্থিত জনতা টের পেলে তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যকে আটক করে গণধোলাই দেয়।

গণধোলাইয়ের একপর্যায়ে আব্দুল খালেক কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে উত্তেজিত জনতা বাকি পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং যথাযথ বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ সদস্যদের থানা হেফাজতে নিয়ে যান।

অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল খালেক ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন:

"ঘটনাস্থলে জনতা আমার দেহ তল্লাশি করে কোনো টাকা পায়নি। তারপরও মিথ্যা অভিযোগ এনে আমাকে লাঞ্ছিত করা হয়েছে।"

"সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে চেকপোস্ট বসানো হয়েছিল। আমি একটি মোটরসাইকেলের কাগজপত্র দেখছিলাম, ওই সময় খালেক অন্য একটি বাইক ছেড়ে দিয়েছিল। সে টাকা নিয়েছে কি না তা আমি দেখিনি, তবে জনগণ উত্তেজিত হয়ে তাকে লাঞ্ছিত করেছে।"

ধুনট থানা পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনটে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই, এলাকায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ