নওগাঁর মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামুককল গ্রামের একটি আমবাগানে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী মো. আব্দুর রাকিব। তিনি বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, বেকারত্ব ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।” তিনি আরও বলেন, “হ্যাঁ মানেই বাংলাদেশ।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মো. আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, শিবির নেতা আমানুল্লাহ, রোমান ইসলাম, ফাহিম ইসলাম ও বায়জিদ ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন আমীর মাওলানা সাইফুদ্দিন, সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. আজাহার আলী ও সেক্রেটারি আফজাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন