ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রে'প্তা'রি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রে'প্তা'রি পরোয়ানা
চিত্র : সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৯ জানুয়ারি) প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনাল ১২ আসামিকে গ্রেপ্তার করে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

শুনানি শেষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করা হয়। এই নৃশংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে উত্থাপন করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান এই হত্যাযজ্ঞের অন্যতম মূল পরিকল্পনাকারী ও আসামি। আন্দোলনের সময় আসামিরা সরাসরি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সকালে ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগগুলো পর্যালোচনা করে তা আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শামীম ওসমানসহ অভিযুক্তদের আইনের আওতায় আনতে এই আদেশকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রে'প্তা'রি পরোয়ানা

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ