আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই অভিযোগে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নাহিদ ইসলামকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি জাতীয় নাগরিক পার্টি মনোনীত ঢাকা-১১ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উক্ত বিলবোর্ডগুলোতে ঢাকা-১১ আসন উল্লেখসহ দেশ সংস্কারের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকার স্লোগান রয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার স্পষ্ট পরিপন্থী।
চিঠিতে আরও জানানো হয় যে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করা যাবে না।
এই আচরণবিধি লঙ্ঘনের কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিধি ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো পৃথক চিঠিতে বলা হয়েছে যে, তিনি জাতীয় নাগরিক পার্টি মনোনীত ঢাকা-৮ আসনের একজন বৈধ প্রার্থী। তার আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানেও বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী পরিচয় এবং গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান সংবলিত স্লোগানযুক্ত বিলবোর্ড লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কর্মকাণ্ডকে আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য করে তাকেও একই ধরনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন