ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৮০ কেন্দ্রের নাম প্রকাশ করলো ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের জন্য টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

হজযাত্রীদের জন্য টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ
চিত্র : সংগৃহীত

পবিত্র হজ পালনের আগে সৌদি আরব যাত্রার জন্য হজযাত্রীদের দুটি রোগের টিকা নেওয়া আবশ্যক। এই উদ্দেশ্যে ধর্ম মন্ত্রণালয় শনিবার (১৭ জানুয়ারি) হজযাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীরা মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করবেন। টিকার তারিখ পরবর্তীতে হজযাত্রীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নেওয়ার সময় হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনবেন। হজ বিষয়ক যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

ঢাকা জেলা ছাড়া অন্যান্য জেলার সিভিল সার্জন অফিসগুলোতে হজযাত্রীরা টিকা নিতে পারবেন। ঢাকায় টিকাকেন্দ্রের মধ্যে রয়েছে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।

ঢাকার বাইরের কেন্দ্রগুলোর মধ্যে আছে- টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এই পরীক্ষার ভিত্তিতে তারা টিকা গ্রহণ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হজযাত্রীদের জন্য টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ