ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া মরদেহ উদ্ধার
চিত্র : সংগৃহীত

সাভারের থানা রোড এলাকায় পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভিতর থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, একটির পরিচয় নারীর এবং অপরটি ছেলে শিশুর হতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার সময় কমিউনিটি সেন্টারের ভিতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ দুটি পোড়া অবস্থায় থাকায় তাদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনার আগে গত বছর একই কমিউনিটি সেন্টার থেকে মোট তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ১১ অক্টোবর রাতে এক অর্ধনগ্ন নারীর মরদেহ, এবং ১৯ ডিসেম্বর কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এই তিনটি খুনের ঘটনায় এখনো কোনো নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সাভারের থানা রোড এলাকায় পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভিতর থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, একটির পরিচয় নারীর এবং অপরটি ছেলে শিশুর হতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার সময় কমিউনিটি সেন্টারের ভিতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ দুটি পোড়া অবস্থায় থাকায় তাদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনার আগে গত বছর একই কমিউনিটি সেন্টার থেকে মোট তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ১১ অক্টোবর রাতে এক অর্ধনগ্ন নারীর মরদেহ, এবং ১৯ ডিসেম্বর কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এই তিনটি খুনের ঘটনায় এখনো কোনো নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ