ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক রহমান

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক রহমান
চিত্র : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় জুলাই যোদ্ধাদের জন্য একটি আলাদা ডিপার্টমেন্ট গঠন করা হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণ, পুনর্বাসন এবং সার্বিক দেখভালের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি—ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করতে পারলে জুলাই যোদ্ধাদের পরিবারগুলোর কল্যাণে এবং তাদের দেখভালের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, সেই কষ্টগুলো লাঘবে আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই।’

তারেক রহমান আরও বলেন, ‘যেমনভাবে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সংরক্ষণে আলাদা ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল, তেমনি জুলাই যোদ্ধাদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া জরুরি। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই ডিপার্টমেন্টের মূল লক্ষ্য।’

মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় জুলাই যোদ্ধাদের জন্য একটি আলাদা ডিপার্টমেন্ট গঠন করা হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণ, পুনর্বাসন এবং সার্বিক দেখভালের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি—ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করতে পারলে জুলাই যোদ্ধাদের পরিবারগুলোর কল্যাণে এবং তাদের দেখভালের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, সেই কষ্টগুলো লাঘবে আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই।’

তারেক রহমান আরও বলেন, ‘যেমনভাবে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সংরক্ষণে আলাদা ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল, তেমনি জুলাই যোদ্ধাদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া জরুরি। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই ডিপার্টমেন্টের মূল লক্ষ্য।’

মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ