ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবেন না: নুর

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবেন না: নুর
চিত্র : সংগৃহীত

ট্রাক মার্কায় ভোট চেয়ে গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, কিছু টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দেবেন না। ট্রাক মার্কার প্রার্থী আপনাদেরই সন্তান। জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করার জন্য তাকে সুযোগ দিন। পিছিয়ে থাকা ও অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, গত বছরের ৫ আগস্টের আগে একটি মহল ফ্যাসিস্ট সরকারবিরোধী অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। কিন্তু ৫ আগস্টের পর তারা রাতারাতি অবস্থান বদলে ফেলে। তিনি অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে ওই মহল এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভারতের দালাল আখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে।

শোকসভায় উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, তিনি নিজেও নারায়ণগঞ্জের সন্তান। গলাচিপা ও দশমিনাবাসীদের উদ্দেশে তিনি বলেন, ইনশাআল্লাহ নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন। নির্বাচনের আগেই এলাকায় যেতে হবে এবং তাকে বিজয়ী করতে হবে। তিনি দাবি করেন, নুর নির্বাচিত হলে ভবিষ্যতে সংসদ সদস্যের পাশাপাশি মন্ত্রীর দায়িত্বও পেতে পারেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আরিফ ভূঁইয়া, মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সজিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবেন না: নুর

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ