বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য পৃথক বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিল। তিনি বলেন, ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে ওই মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন ও যারা স্থায়ীভাবে আহত হয়েছেন, তাদের প্রতি জাতির দায় রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে এই দায় রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে এবং তাদের সম্মান, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত ব্যক্তিরা সভায় অংশ নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন