সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতিকে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও ক্রীড়াঙ্গনের তারকারা—সকলেই এখন ডিজিটাল জনপরিসরে সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’-এর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সামাজিকমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৪তম। রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তালিকা অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা, আলোচনার পরিমাণ ও সামগ্রিক প্রভাব বিবেচনায় তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে রয়েছে।
সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬ এবং ‘টকিং অ্যাবাউট’ বা এঙ্গেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্লেডের আলাদা র্যাঙ্কিংয়ে তার অবস্থান ৪২তম, যেখানে পেজটি পেয়েছে এ++ গ্রেড। সর্বশেষ ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক এবং দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি।
ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, তারেক রহমানের এই পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর অন্যতম হিসেবে উঠে এসেছে।
উল্লেখ্য, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, যেসব ব্যক্তিকে কেন্দ্র করে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদের ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে তারেক রহমান বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন