আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে এই ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডে লেখা ছিল, “গণভোট ২০২৬ – দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।”
প্রকাশের প্রথম চার ঘণ্টায় ফেসবুকে প্রধান উপদেষ্টার পোস্টে ২২ হাজারের বেশি রিয়েক্ট পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ফটোকার্ড শেয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং আগামীকাল রোববার পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
এদিকে, অন্যান্য উপদেষ্টা ও সরকার সংশ্লিষ্টরা দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রচারণা চালাচ্ছেন। প্রেস উইং বলেছে, ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য হলো গণভোটকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন