নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জরিমানার সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বুড়ো আঙ্গুল দেখান। এ সময় তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার পক্ষে প্রচারণামূলক সমাবেশ আয়োজন করা হয়। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার পক্ষে জুয়েল নামে এক কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার জানান, আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজনের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ক্ষিপ্ত হয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন