চট্টগ্রামের চন্দনাইশে শুক্রবার রাতে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। বদুরপাড়া এলাকায় পাক্কাদোকান থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে প্রায় ১৫–২০ জন ব্যক্তি লাঠি ও চাকু নিয়ে অতর্কিতভাবে তার ওপর আক্রমণ চালায়। এতে হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় স্থানীয় যুবক মাঈনউদ্দীনও আহত হয়েছেন।
জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে সম্প্রতি নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল, যেখানে চট্টগ্রাম–১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, ওই দাবির সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে।
এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা বিঘ্নিত হলে দেশের রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক হতে পারে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন