ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরবঙ্গে নির্বাচনী সফরে যাচ্ছেন জামায়াতের আমির

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

উত্তরবঙ্গে নির্বাচনী সফরে যাচ্ছেন জামায়াতের আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা মহানগরী এবং ২৩ ও ২৪ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) উত্তরবঙ্গ সফর করবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ গণসংযোগ ও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি (জুমাবার) দুপুর ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

২৪ জানুয়ারি (শনিবার) সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য রাখবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উত্তরবঙ্গে নির্বাচনী সফরে যাচ্ছেন জামায়াতের আমির

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা মহানগরী এবং ২৩ ও ২৪ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) উত্তরবঙ্গ সফর করবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ গণসংযোগ ও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি (জুমাবার) দুপুর ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

২৪ জানুয়ারি (শনিবার) সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য রাখবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ