ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে এর আগেও নির্বাচন হয়েছে, তবে এই নির্বাচনের স্বচ্ছতা যেমন আমরা নিজেরা চাই, তেমনি আন্তর্জাতিক মহলও সেদিকে গভীরভাবে নজর রাখছে। একই সঙ্গে এই নির্বাচনের সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও জড়িত রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কোন সিদ্ধান্ত প্রয়োজন, সেটি জনগণই গ্রহণ করবে। যেসব ক্ষেত্রে সংস্কার জরুরি, সেগুলো বাস্তবায়ন করা হবে। দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা কিছু উদ্যোগ শুরু করেছি, তবে সবকিছু শেষ করা সম্ভব হয়নি। এসব উদ্যোগ নেওয়া হয়েছে জনগণের স্বার্থেই। অতীতে দেখা গেছে, কেউ কোনো ভালো কাজ শুরু করলে পরবর্তী সময়ে তা বাতিল হয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যে সরকার আসবে, তারা যেন চলমান ভালো উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, তবে আমরা আরও এগিয়ে যেতে পারতাম বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ