ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাহী ও রুচি ফুডকে ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর চানাচুর কারখানায় অভিযান

চানাচুর কারখানায় অভিযান।

বগুড়ার সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনের দায়ে মাহী চানাচুর ও রুচি ফুডকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দেখা যায়, উক্ত দুটি কারখানায় ২ থেকে ৩ মাস ধরে পোড়া তেলে চানাচুর ভাজা হচ্ছে। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, ময়লা মেঝেতে নোংরা পায়ে দাঁড়িয়ে চানাচুরে মসলা মেশানো হচ্ছে। এছাড়া অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি করা হচ্ছিল। কারখানাগুলোর কোনো বিএসটিআই সনদসহ প্রয়োজনীয় মানসনদ ও নিবন্ধন ছিল না। মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা ও তথ্য দিয়ে খাদ্যপণ্য বাজারজাত করার প্রমাণও পাওয়া যায়। 

এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় মাহী চানাচুরকে ১ লাখ এবং রুচি ফুডকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দকৃত পণ্য ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়। 

অভিযানে মো. রাসেল, নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল। 

কর্তৃপক্ষ জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় অস্বাস্থ্যকর চানাচুর কারখানায় অভিযান

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনের দায়ে মাহী চানাচুর ও রুচি ফুডকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দেখা যায়, উক্ত দুটি কারখানায় ২ থেকে ৩ মাস ধরে পোড়া তেলে চানাচুর ভাজা হচ্ছে। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, ময়লা মেঝেতে নোংরা পায়ে দাঁড়িয়ে চানাচুরে মসলা মেশানো হচ্ছে। এছাড়া অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি করা হচ্ছিল। কারখানাগুলোর কোনো বিএসটিআই সনদসহ প্রয়োজনীয় মানসনদ ও নিবন্ধন ছিল না। মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা ও তথ্য দিয়ে খাদ্যপণ্য বাজারজাত করার প্রমাণও পাওয়া যায়। 

এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় মাহী চানাচুরকে ১ লাখ এবং রুচি ফুডকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দকৃত পণ্য ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়। 

অভিযানে মো. রাসেল, নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল। 

কর্তৃপক্ষ জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ