ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ৪

নড়াইল প্রতিনিধি :
নড়াইল প্রতিনিধি :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন—দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী প্রথমে দিঘলিয়া এলাকায় তোফায়েল মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেওয়া তথ্যে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে তোফায়েলকে সঙ্গে নিয়ে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালিয়ে রাসেল, পিন্টু ও আমিনুরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, প্রায় ৮০০ রাউন্ড গুলি, মদক, চাপাতি, দা ও রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত চলছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ৪

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ