ময়মনসিংহে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষ্যে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ (বুধবার) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করে।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীরা মাদক ও নানা অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকে। সরকার শিক্ষা খাতের পাশাপাশি ক্রীড়া খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের আয়োজন সেই উদ্যোগকে আরও শক্তিশালী করছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন