ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়াকৈরে টয়লেট থেকে মাদ্রাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার

মোঃ নাজিমুদ্দিন
মোঃ নাজিমুদ্দিন স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

কালিয়াকৈরে টয়লেট থেকে মাদ্রাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার
মাদ্রাসার ছাত্র হাবিবউল্লাহ

গাজীপুরের কালিয়াকৈর সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে  হাবিবুল্লাহ (১২) নামক জনৈক  শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। নিহত হাবিবুল্লাহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদের পুত্র।

মাদ্রাসা ও স্থানীয় সুত্র জানায়, কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন সাহেব বাজার এলাকার মাহিম-মাইশা টাওয়ারের ২য় তলায় অবস্থিত  আল আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ বিকেলে মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে। কিন্তু ১ দেড় ঘন্টা কেটে গেলেও হাবিবুল্লাহ টয়লেট থেকে বের না হওয়ায় অন্যান্য শিক্ষার্থীরা তাকে ডাকতে থাকে।এতে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকদের জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন হাবিবুল্লাহ টয়লেটের রেলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। পরে সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার এসআই রেজাউল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানা পুলিশের ওসি ইনচার্জ খন্দকার নাসির উদ্দীন বলেন আমরা সংবাদ পেয়ে ওই মাদ্রাসার টয়লেট থেকে লাশটি উদ্ধার করেছি।ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কালিয়াকৈরে টয়লেট থেকে মাদ্রাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে  হাবিবুল্লাহ (১২) নামক জনৈক  শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। নিহত হাবিবুল্লাহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদের পুত্র।

মাদ্রাসা ও স্থানীয় সুত্র জানায়, কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন সাহেব বাজার এলাকার মাহিম-মাইশা টাওয়ারের ২য় তলায় অবস্থিত  আল আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ বিকেলে মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে। কিন্তু ১ দেড় ঘন্টা কেটে গেলেও হাবিবুল্লাহ টয়লেট থেকে বের না হওয়ায় অন্যান্য শিক্ষার্থীরা তাকে ডাকতে থাকে।এতে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকদের জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন হাবিবুল্লাহ টয়লেটের রেলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। পরে সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার এসআই রেজাউল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানা পুলিশের ওসি ইনচার্জ খন্দকার নাসির উদ্দীন বলেন আমরা সংবাদ পেয়ে ওই মাদ্রাসার টয়লেট থেকে লাশটি উদ্ধার করেছি।ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ