চেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাঠান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি উপজেলা পর্যায়ে স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জলঢাকা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার এ গৌরব অর্জন করেন তিনি। এ উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মাঝে প্রশংসায় ভাসছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
একাডেমিক ফলাফল, শিক্ষকতার অভিজ্ঞতা, তথ্যপ্রযুক্তি ও মাল্টিমিডিয়া ব্যবহারে দক্ষতা, শিখন-শেখানোর আধুনিক কৌশল প্রয়োগ, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের বাস্তব ব্যবহার, যোগ্যতাভিত্তিক পাঠদান এবং নতুন কারিকুলামের সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন বিশেষ কৃতিত্বের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করে ২০০২ সালে পাঠান পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে দক্ষ নেতৃত্ব ও সুনামের সঙ্গে তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে তিনি বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দিল। শিক্ষার্থীদের পাঠদানে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পেলাম। সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতে আমার মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যালয়টিকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এ অর্জনের মাধ্যমে পাঠান পাড়া উচ্চ বিদ্যালয়ের সুনাম আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন