ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় হোটেল সান এন্ড সি-তে অভিযান, এক লাখ টাকা জরিমানা

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

বগুড়ায় হোটেল সান এন্ড সি-তে অভিযান, এক লাখ টাকা জরিমানা
বগুড়ায় হোটেল সান এন্ড সি-তে অভিযান, এক লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের সাতমাথা এলাকার মেরিনা রোডে অবস্থিত হোটেল সান এন্ড সি-তে যৌথ মনিটরিং অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া অভিযানে প্রতিষ্ঠানটিতে একাধিক গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম শনাক্ত করা হয়।

মনিটরিংকালে দেখা যায়—

১. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে;

২. ময়লা কাপড় ব্যবহার করে জিলাপি তৈরি এবং পোড়া তেলে পরোটা ভাজা হচ্ছে;

৩. রান্নাঘর অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে;

৪. ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে;

৫. নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ-এর উপস্থিতি এবং খাবারে ব্যবহার করা হচ্ছে;

৬. ইঁদুর, আরশোলা ও বিভিন্ন কীটপতঙ্গ খাবারের ওপর অবাধে বিচরণ করছে।

এসব অপরাধের প্রেক্ষিতে হোটেল সান এন্ড সি-কে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং মোঃ মেহেদি হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

অভিযানকালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় হোটেল সান এন্ড সি-তে অভিযান, এক লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়া শহরের সাতমাথা এলাকার মেরিনা রোডে অবস্থিত হোটেল সান এন্ড সি-তে যৌথ মনিটরিং অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া অভিযানে প্রতিষ্ঠানটিতে একাধিক গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম শনাক্ত করা হয়।

মনিটরিংকালে দেখা যায়—

১. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে;

২. ময়লা কাপড় ব্যবহার করে জিলাপি তৈরি এবং পোড়া তেলে পরোটা ভাজা হচ্ছে;

৩. রান্নাঘর অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে;

৪. ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে;

৫. নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ-এর উপস্থিতি এবং খাবারে ব্যবহার করা হচ্ছে;

৬. ইঁদুর, আরশোলা ও বিভিন্ন কীটপতঙ্গ খাবারের ওপর অবাধে বিচরণ করছে।

এসব অপরাধের প্রেক্ষিতে হোটেল সান এন্ড সি-কে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং মোঃ মেহেদি হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

অভিযানকালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ