দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় পারিবারিক গল্পের নাটকের ঘাটতি চোখে পড়ছিল। প্রেমিক-প্রেমিকার রসায়ন, দম্পতিদের খুনসুটি আর সস্তা ভাঁড়ামোর ভিড়ে হারিয়ে যেতে বসেছিল নাটকের সেই সোনালি সময়। একসময় যে পারিবারিক চরিত্রগুলো দর্শকের মুখে মুখে ফিরত, বর্তমানের অনেক নাটকে সেখানে বাবা-মায়ের উপস্থিতিই প্রায় অনুপস্থিত। তবে আশার কথা, দীর্ঘ খরা কাটিয়ে আবারও ছোট পর্দায় ফিরতে শুরু করেছে পারিবারিক গল্পনির্ভর নাটক।
পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ সম্প্রতি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে নাটকটির প্রতিটি পর্বে ১০ থেকে ১৫ মিলিয়নের বেশি ভিউ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ক্লিপের ভাইরাল হওয়া প্রমাণ করে, দর্শক এখনো মানসম্মত পারিবারিক গল্প দেখতে আগ্রহী। নাটকটির চরিত্রগুলো ইতোমধ্যে দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছে।
এই ইতিবাচক ধারায় যুক্ত হচ্ছে পরিচালক মাইনুল হাসান খোকনের নতুন টেলিফিল্ম ‘বাবার চোখের জল’। সম্প্রতি রাজধানীর অদূরে ‘স্বপ্নের ঠিকানা’ শুটিং স্পটে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। টেলিফিল্মটিতে পরিবারের চড়াই-উতরাই, পাশাপাশি বাবা ও সন্তানের সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।
এতে কেন্দ্রীয় চরিত্রে বাবার ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। বড় ভাইয়ের চরিত্রে রয়েছেন শাহেদ শরীফ খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁখি চৌধুরী, মাইমুনা মম, প্রিন্স চৌধুরী, ইমরান হাসুসহ আরও অনেকে।
টেলিফিল্মটি প্রসঙ্গে আঁখি চৌধুরী বলেন, “এ গল্পে বাবা-মা ও ভাই-বোনের সম্পর্ক, পাশাপাশি সন্তান মানুষ করতে বাবার আত্মত্যাগ তুলে ধরা হয়েছে। অনেক সময় সন্তানরা বাবার সেই কষ্টের মূল্য বুঝতে পারে না, যা এখানে বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে। টেলিফিল্মটি দেখলে প্রতিটি সন্তান তার বাবাকে স্মরণ করবে এবং আবেগাপ্লুত হবে। সেলিম ভাই ও শাহেদ ভাইয়ের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা।”
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘বাবার চোখের জল’ আগামী ১৬ জানুয়ারি বিকেল ৩টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে। এরপর টেলিফিল্মটি ইউটিউব চ্যানেলেও অবমুক্ত করা হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন