ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু
চিত্র : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ শুনানি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করবে কমিশন। এসব শুনানিতে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান উপস্থাপনের সুযোগ পাবেন।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি শেষ হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর করা হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।

রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে ইসি মোট ৭০টি আপিলের শুনানি গ্রহণ করে। এর মধ্যে ৫৭টি আপিল মঞ্জুর, ৭টি নামঞ্জুর এবং ৬টি আপিল পেন্ডিং রাখা হয়। পেন্ডিং থাকা আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। পাশাপাশি, শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর করা হয়।

ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ