ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় গভীর রাতে যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬

খুলনায় গভীর রাতে যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকুলকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত বিকুল নৈহাটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। তার পিতা আব্দুল আওয়াল। এলাকায় তিনি পরিচিত মুখ ছিলেন।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

বর্তমানে নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় গভীর রাতে যুবককে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

খুলনার রূপসা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকুলকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত বিকুল নৈহাটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। তার পিতা আব্দুল আওয়াল। এলাকায় তিনি পরিচিত মুখ ছিলেন।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

বর্তমানে নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ