ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডেমরা থানা ৬৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনের মধ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ডেমরা থানা ৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার রাতে ডেমরা থানার অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শরীফের উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদার বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, সাধারণ মানুষের সেবার মাধ্যমও। এই হাড়কাঁপানো শীতে যেন কেউ পোশাকের অভাবে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাসান আলি, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।

এ সময় ৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও এলাকার সব ধরনের জনকল্যাণমূলক কাজে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ডেমরা থানা ৬৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনের মধ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ডেমরা থানা ৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার রাতে ডেমরা থানার অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শরীফের উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদার বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, সাধারণ মানুষের সেবার মাধ্যমও। এই হাড়কাঁপানো শীতে যেন কেউ পোশাকের অভাবে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাসান আলি, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।

এ সময় ৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও এলাকার সব ধরনের জনকল্যাণমূলক কাজে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ