ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির মাধ্যমে তার মনোনয়নপত্র ও প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ইসি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে, ফলে তার প্রার্থিতা পূর্ণভাবে কার্যকর হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ সকল কমিশনার উপস্থিত ছিলেন।
ডা. তাসনিম জারা এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি ইসিতে আপিল করেন এবং আজ সেই আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
মনোনয়ন বৈধ ঘোষণা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান এবং তার পছন্দের প্রতীক হিসেবে ফুটবল মার্কা পেতে আবেদন করবেন। তিনি নির্বাচন কমিশন ও আইনসংক্রান্ত প্যানেলকে ধন্যবাদ জানান।
এতে করে ডা. তাসনিম জারা এখন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকছে না এবং তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন