ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দীর্ঘদিন ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দশ দিনের মাথায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিস্থিতিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি গঠনতন্ত্র অনুযায়ী দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয়নি, তবে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দীর্ঘদিন ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দশ দিনের মাথায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিস্থিতিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি গঠনতন্ত্র অনুযায়ী দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয়নি, তবে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ