রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিক্ষোভকারীরা রাজধানীসহ সারাদেশে পাইপলাইনের মাধ্যমে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং এলপিজি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান।
সিপিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল। সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ফেরদৌস আহমেদ উজ্জল। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে নগরবাসী দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছে। তারা বলেন, এলপিজি ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে জনগণের দুর্ভোগকে ব্যবসায় পরিণত করেছে। এ অবস্থায় সিন্ডিকেট ভেঙে দিয়ে জ্বালানি খাতে স্বচ্ছতা আনার আহ্বান জানান তারা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে পাইপলাইন মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের সময় পাইপে পানি ঢুকে যাওয়ায় গ্যাস সরবরাহে মারাত্মক স্বল্পচাপ দেখা দেয়। এর ফলে রান্নাবান্না ও দৈনন্দিন কাজে নগরবাসী তীব্র ভোগান্তিতে পড়েছে।
সিপিবি নেতারা বলেন, জনগণের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে গ্যাস সংকট নিরসন করতে হবে এবং সিন্ডিকেটের নৈরাজ্য বন্ধ করতে হবে। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন