ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ কর্মসূচী।

বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের জলেশ্বরীতলাস্থ সমিতির কার্যালয়ে ১৮০ জনের মাঝে সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ২০ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের এই অর্থ সকলের হাতে তুলে দেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহজালাল। 

এসময় তিনি বলেন, নিজেদের জীবনের একটা বড় অংশ সরকারি চাকরিজীবীরা কাটিয়ে দেন কর্মক্ষেত্রে। পরিবার-পরিজনের থেকে দূরে থেকেও অনেক সময় সেবা দিতে হয় সাধারণ জনগণকে। রাষ্ট্রের দেয়া দায়িত্ব পালন শেষে একসময় সকলকেই অবসর নিতে হয়। তারপর শুরু হয় জীবনের আরেক নতুন অধ্যায়। 

বগুড়াসহ সারাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যে ইতিবাচক ধারায় কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। ছোট ছোট করে হলেও নানামুখী উদ্যোগ নেয়ার মাধ্যমে অবসরকালীন জীবনে কিছুটা হলেও উপকার করতে পারার মাঝেও রয়েছে পরম প্রশান্তি। তিনি এই সমিতির সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপন করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের জলেশ্বরীতলাস্থ সমিতির কার্যালয়ে ১৮০ জনের মাঝে সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ২০ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের এই অর্থ সকলের হাতে তুলে দেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহজালাল। 

এসময় তিনি বলেন, নিজেদের জীবনের একটা বড় অংশ সরকারি চাকরিজীবীরা কাটিয়ে দেন কর্মক্ষেত্রে। পরিবার-পরিজনের থেকে দূরে থেকেও অনেক সময় সেবা দিতে হয় সাধারণ জনগণকে। রাষ্ট্রের দেয়া দায়িত্ব পালন শেষে একসময় সকলকেই অবসর নিতে হয়। তারপর শুরু হয় জীবনের আরেক নতুন অধ্যায়। 

বগুড়াসহ সারাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যে ইতিবাচক ধারায় কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। ছোট ছোট করে হলেও নানামুখী উদ্যোগ নেয়ার মাধ্যমে অবসরকালীন জীবনে কিছুটা হলেও উপকার করতে পারার মাঝেও রয়েছে পরম প্রশান্তি। তিনি এই সমিতির সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপন করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ