জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই পুনরায় চালু হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ ও পোস্টাল ব্যালট মুদ্রণের কাজ শেষ হলেই সংশোধনের আবেদন গ্রহণ শুরু হবে।
ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে সেই কাজ শেষের পথে থাকায় ১৮ জানুয়ারির পর যেকোনো সময় সংশোধন কার্যক্রম চালু হতে পারে।
নতুন করে চালু হওয়া কার্যক্রমে ধাপে ধাপে এনআইডির বিভিন্ন তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। এতে দীর্ঘদিন ধরে এনআইডিতে ভুল তথ্য নিয়ে ভোগান্তিতে থাকা নাগরিকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন