আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে দল ইতোমধ্যে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে এবং অনেক ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীদের ডেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলে অনেক যোগ্য ও প্রত্যাশী প্রার্থী থাকে। অনেকেই তাদের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পাননি। তবে বৃহত্তর স্বার্থে সংসদে বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে কিছু ক্ষেত্রে যোগ্য প্রার্থীরাও মনোনয়নবঞ্চিত হয়েছেন। এ কারণে কারও কারও মধ্যে অভিমান বা অসন্তোষ তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কোথাও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার কোথাও বোঝানোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব বিষয়ে সমাধান আসবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, এ সফরের সময় কোনো ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে না। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত জাতির প্রত্যাশার অংশ। গণঅভ্যুত্থানের শহীদদের চেতনাকে ধারণ করাই এই সফরের মূল উদ্দেশ্য। এখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্ন নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ না করে শহীদদের আত্মত্যাগকে জাতীয় পর্যায়ে আরও মহিমান্বিত করতে হবে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে এবং দলের চূড়ান্ত নেতৃত্ব হিসেবে তারেক রহমান যদি গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান, সেটি এই অভ্যুত্থানের চেতনাকেই ধারণ করবে এবং জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন