বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, আগামী কয়েক দিনের এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সফরে রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরের প্রথম দিনে রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। পথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ ও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। এরপর তিনি বগুড়ায় পৌঁছে সেখানে অবস্থান করবেন এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সংগঠনিক আলোচনা করবেন।
দ্বিতীয় দিনে বগুড়া থেকে রংপুর অভিমুখে যাত্রা করবেন বিএনপির এই শীর্ষ নেতা। রংপুরে তিনি দলের প্রয়াত নেতাকর্মী ও আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। একই দিনে দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
তৃতীয় দিনে সফরের অংশ হিসেবে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় যাবেন। এসব এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি বৈঠক, সাংগঠনিক অবস্থা পর্যালোচনা এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে। দিনশেষে তিনি আবার রংপুরে ফিরে অবস্থান করবেন।
সফরের শেষ দিনে রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। এদিনও পথে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, উত্তরাঞ্চলে সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি যোগাযোগ বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন