ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

আগামী ১১ই জানুয়ারি বগুড়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে শাজাহানপুর উপজেলায় দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহীনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিল্টন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

সভায় বক্তারা তারেক রহমানের বগুড়া আগমনকে সফল ও সুশৃঙ্খল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং দলের সফলতা কামনা করা হয়।

সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী ১১ই জানুয়ারি বগুড়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে শাজাহানপুর উপজেলায় দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহীনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিল্টন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

সভায় বক্তারা তারেক রহমানের বগুড়া আগমনকে সফল ও সুশৃঙ্খল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং দলের সফলতা কামনা করা হয়।

সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ