ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শোকাহত তারেক রহমানকে মাতৃস্নেহের স্পর্শ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬

শোকাহত তারেক রহমানকে মাতৃস্নেহের স্পর্শ

মাত্র কয়েকদিন আগে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পাঁচদিনের মাথায় তিনি চিরদিনের জন্য হারান তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। গভীর শোকাহত এই সময়ে তাকে সান্ত্বনা দিতে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসছেন। সোমবার এমনই এক হৃদয়স্পর্শী সমবেদনার দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে।

সমবেদনা জানাতে আসা একজন বয়স্ক নারী পরম মমতায় মাতৃস্নেহের হাত বুলিয়ে দেন মা হারানো তারেক রহমানের মাথায়। তিনি বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম। এই দৃশ্যের সময় তারেক রহমানের মুখে প্রশান্তির ছাপ ফুটে ওঠে। পাশে থাকা বিএনপির অন্যান্য নেতা ও সালাম তালুকদারের পরিবারের সদস্যদের মুখেও দেখা যায় আবেগঘন হাসি।

এই মুহূর্তের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন দৈনিক দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদার। ছবিগুলো ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুক পোস্টে বাবুল তালুকদার গুলশান কার্যালয়ের এই ব্যতিক্রমী ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তিনি লেখেন, মাহমুদা সালাম তারেক রহমানকে বলেন, ‘বাবা, আমি তোমাকে দোয়া করতে এসেছি, কিন্তু আমি তোমাকে কীভাবে ডাকবো?’ জবাবে তারেক রহমান বলেন, ‘আপনি যেভাবে ডাকতে চান।’ এরপর তিনি বলেন, ‘তাহলে বাবা, আমি তোমাকে আমি-তুমি করেই বলছি।’ তারেক রহমান সম্মতি জানান। পরে মাহমুদা সালাম বলেন, ‘বাবা, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে চাই।’ তারেক রহমান বলেন, ‘নিশ্চয়ই।’ এরপর তিনি পরম মমতায় তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দেন।

বাবুল তালুকদার আরও জানান, সোমবার বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. শামসুজ্জামান মেহেদী, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী এবং জামাতা এম হাসান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শোকাহত তারেক রহমানকে মাতৃস্নেহের স্পর্শ

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ