ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ বৈধ প্রার্থী ১৮৪২ জন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ বৈধ প্রার্থী ১৮৪২ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬টি। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও প্রাথমিকভাবে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১ হাজার ৮৪২ জন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ বৈধ প্রার্থী ১৮৪২ জন

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬টি। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও প্রাথমিকভাবে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১ হাজার ৮৪২ জন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ