রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা না তোলায় প্রশ্নবিদ্ধ ডিমলার জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ
সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে রাষ্ট্রীয় নির্দেশনা অমান্যের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সরকারি গেজেট প্রজ্ঞাপন অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এ উপলক্ষে দেশের সকল সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা প্রদান করা হয়।
কিন্তু শুক্রবার রাষ্ট্রীয় শোক দিবসে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ডিমলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, এটি স্পষ্টতই রাষ্ট্রীয় নির্দেশনার অবমাননা এবং একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে চরম অবহেলার নজির।
স্থানীয় একাধিক অভিভাবক ও সচেতন নাগরিক জানান, রাষ্ট্রীয় শোক দিবসের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দিনে এমন দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই রাষ্ট্রীয় মূল্যবোধ ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপনের কথা, সেখানে এ ধরনের ঘটনা হতাশাজনক।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ইসলাম বলেন, “দায়িত্বপ্রাপ্ত পিয়ন অনুপস্থিত থাকায় জাতীয় পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।”
অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফরোজা বেগম বলেন,
“রাষ্ট্রীয় নির্দেশনা বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহলের দাবি, ভবিষ্যতে রাষ্ট্রীয় দিবস ও শোক পালনে যেন এ ধরনের অবহেলা আর না ঘটে, সে জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় নির্দেশনা বাস্তবায়নে আরও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন