ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান।
এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের পর তিনি ফেসবুকে একটি ছবি শেয়ার করে ‘উই হ্যাভ মেইড ইট’ মন্তব্যও করেন।
উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতার বিষয়টি প্রকাশ্যে এলে এর বিরোধিতা করে দল থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি এনসিপির পক্ষ থেকে ঢাকা-৯ আসনে মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগের পরও ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন