ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ
চিত্র : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঢাকা-১৫ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র।

শনিবার (৩ জানুয়ারি) সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় তিনি জানান, সব কাগজপত্র সঠিক থাকায় এবং প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঢাকা-১৫ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র।

শনিবার (৩ জানুয়ারি) সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় তিনি জানান, সব কাগজপত্র সঠিক থাকায় এবং প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ