ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।
মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন। তিনি বলেন, দুজন প্রস্তাবকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের একজন জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার, তবে জানার কোনো উপায় ছিল না যে তিনি বাস্তবে এই আসনের ভোটার নন।
আরেক প্রস্তাবকের বিষয়ে তাসনিম জারা বলেন, ওই ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের কপিতে তাকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ করা রয়েছে। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি এই আসনের ভোটার নন বলে জানানো হয়েছে।
স্বাক্ষরকারীদের অবগতির ঘাটতির বিষয়টি তুলে ধরে তাসনিম জারা বলেন, তারা উভয়েই জানতেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার এবং সে বিশ্বাস থেকেই স্বাক্ষর দিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ভোটারদের নিজ নিজ আসন যাচাইয়ের কোনো কার্যকর উপায় রাখা হয়নি।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী ওই দিনই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আগামী ৪ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এরপর প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন