ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভুল স্বীকার করলেও আ. লীগের আর কোনো মূল্য নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬

ভুল স্বীকার করলেও আ. লীগের আর কোনো মূল্য নেই: প্রেস সচিব
চিত্র : সংগৃহীত

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষ ভুল করলে ক্ষমা চায় কিংবা অনুতপ্ত হয়, কিন্তু দীর্ঘ ১৭ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ তাদের দ্বারা সংঘটিত হত্যা ও গুমের ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এমনকি দলটি শান্তিপূর্ণ থাকার কথাও বলেনি। তিনি বলেন, এখন যদি তারা এসে ভুল স্বীকার করে বা দুঃখ প্রকাশ করে, তাতেও কোনো মূল্য নেই, কারণ সময় পার হয়ে গেছে এবং তাদের মনোনয়নের সুযোগও আর নেই।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ তিনি দেখছেন না, কারণ মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই। তার অভিযোগ, বিদেশে বসে দলটির নেতাকর্মীরা উল্টো মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং দাবি করছে তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে, যা বাস্তবসম্মত নয়। তিনি আরও বলেন, আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ শিক্ষার্থীকে জঙ্গি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যাতে তাদের ওপর চালানো হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে—এমন কোনো ধারণা সাধারণ মানুষের মধ্যে নেই। বরং দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে তুলে নেয়, তরুণ শিক্ষার্থীদের ওপর তা ব্যবহার করে এবং গুম-খুন ও গণহত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ে, তবে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রই তাকে আর গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়েই আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে নির্বাচনে অযোগ্য প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হলে আবার সাংবাদিকতায় ফিরে যেতে চান বলেও জানান শফিকুল আলম। এর আগে তিনি নিজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। আশ্রমের ধর্মীয় ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন। পরে নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন শেষে তিনি শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভুল স্বীকার করলেও আ. লীগের আর কোনো মূল্য নেই: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ