আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কারা সরকার গঠন করবে এবং কে প্রধানমন্ত্রী হবেন—এই বিতর্কের মধ্যেই রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জামায়াত আগামী নির্বাচনের পর দেশকে একটি স্থিতিশীল ও দুর্নীতি-মুক্ত সরকার দেওয়ার জন্য ঐক্য সরকার গঠনে আগ্রহী।
জামায়াত আমির বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব দল এগিয়ে আসে, আমরা একসঙ্গে সরকার চালাব।”
প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয় করবে সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি জামাত সর্বোচ্চ আসন জয় করে, দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হব কি না।”
তিনি আরও শর্ত দিয়েছেন, যে ঐক্য সরকার গঠিত হবে, সেখানে থাকা সব দলের মূল এজেন্ডা অবশ্যই দুর্নীতি বিরোধী হতে হবে।
সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান নির্বাচন, সম্ভাব্য ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপসহ নানা বিষয়েও মন্তব্য করেছেন।
সূত্র: রয়টার্স

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন