ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কয়েক মিলিয়ন মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫

কয়েক মিলিয়ন মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এতে কয়েক মিলিয়ন মুসল্লি অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, দেশের ইতিহাসে এত বড় জানাজার আর কোনো নজির নেই।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টা ৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার একমাত্র ছেলে তারেক রহমান। তিনি মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। একই সঙ্গে কেউ যদি তার মায়ের কাছে কোনো ঋণ পেয়ে থাকেন, তাহলে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। এছাড়া খালেদা জিয়ার জীবনে কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা ছাড়িয়ে জানাজার লোকসমাগম ছড়িয়ে পড়ে ফার্মগেট, বিজয় সরণি, আগারগাঁও, কারওয়ান বাজার, বাংলামোটর ও তেজগাঁও পর্যন্ত।

প্রচণ্ড শীত উপেক্ষা করে গতকাল থেকেই সারাদেশ থেকে ঢাকামুখী মানুষের ঢল নামে। বানের স্রোতের মতো চার দিক থেকে মানুষ জানাজাস্থলে জড়ো হতে থাকে। নির্ধারিত স্থান ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায়ও মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজে অংশ নেন।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হিসেবে আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার কথা উল্লেখ করা হতো। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাও স্মরণকালের বৃহৎ জানাজাগুলোর একটি ছিল। তবে এসব নজির ছাড়িয়ে বেগম খালেদা জিয়ার জানাজা ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকেই।

জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়া আজীবন যে ত্যাগ স্বীকার করেছেন, তারই প্রতিফলন ঘটেছে এই অভূতপূর্ব জনসমাগমে। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি যে জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছেন, তার প্রমাণ হিসেবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে এই মহান জানাজা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কয়েক মিলিয়ন মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ