সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রচণ্ড ভিড় ও গরমের কারণে জানাজায় অংশ নিতে আসা বহু মুসল্লি অসুস্থ হয়ে পড়েন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা চলাকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম মানিক মিয়া। তাঁর বাড়ি ভোলা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এ সময় মানিক মিয়া মাটিতে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃত বলেন, এমন একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে আমাদের কর্মকর্তারা যাওয়ার চেষ্টা করছেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে চলাচলে সমস্যা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন