রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিক কার্যক্রম এইমাত্র শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আজ বুধবার দুপুর ২টায় এই জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় ইমামতি করার জন্য ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
জানাজাস্থল ও এর আশপাশের এলাকা এখন কানায় কানায় পূর্ণ, যেখানে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নেমেছে।
এই জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনীতিক এবং দেশের বিশিষ্ট নাগরিকরা শরিক হয়েছেন।
জানাজার আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অত্যন্ত আবেগঘন ও শোকাবহ বক্তব্য রাখছেন। বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তাঁর ত্যাগ এবং দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন ভূমিকার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ছেন।
সংসদ ভবন এলাকা এখন "আল্লাহু আকবার" ধ্বনি আর নেতাকর্মীদের চোখের জলে এক শোকাতুর জনসমুদ্রে পরিণত হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন