ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার জানাজাস্থলে কঠোর নিরাপত্তা বলয়

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজাস্থলে কঠোর নিরাপত্তা বলয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমও প্রস্তুত অবস্থায় রয়েছে।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে গতকাল গভীর রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় এসে জমায়েত হতে শুরু করেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশমুখে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে সকাল ১০টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৪২ জন এবং এপিবিএনের ৩৬৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে একটি সোয়াট টিম। এ ছাড়া ৪০০ জন বিজিবি সদস্য, পোশাক পরিহিত ৮১০ জন র‍্যাব সদস্য, ৬০০ জন আনসার, ৬০০ জন ব্যাটালিয়ন আনসার ও ২৪ জন কোস্টগার্ড সদস্য দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্যও মোতায়েন রয়েছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোস্টের পাশাপাশি বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।’

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জানাজাস্থলে কঠোর নিরাপত্তা বলয়

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ