বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হলে মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ গুলশানের বাসভবনে পৌঁছানো হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতারা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এ সময় তারেক রহমানের পাশে মেয়ে জাইমা রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি দেখা যায়।
এর আগে সকাল ৯টার একটু আগে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে যাত্রা শুরু করে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন