ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে বেগম জিয়ার ম'রদে/হ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫

সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে বেগম জিয়ার ম'রদে/হ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তারও আগে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স গুলশানের বাসভবনে পৌঁছায়। হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

গুলশানের বাসভবনে মরদেহ পৌঁছানোর পর মায়ের মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেলে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের শীর্ষ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, কূটনীতিক ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দাফনকাজ নির্বিঘ্ন করতে জিয়া উদ্যান এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে বেগম জিয়ার ম'রদে/হ

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তারও আগে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স গুলশানের বাসভবনে পৌঁছায়। হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

গুলশানের বাসভবনে মরদেহ পৌঁছানোর পর মায়ের মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেলে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের শীর্ষ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, কূটনীতিক ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দাফনকাজ নির্বিঘ্ন করতে জিয়া উদ্যান এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ