ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বেগম জিয়ার ম'রদে/হ গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫

বেগম জিয়ার ম'রদে/হ গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে

রাজধানীর গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানে আজ দুপুর ২টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বেগম জিয়াকে চন্দ্রিমা উদ্যানে তাঁর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। মরদেহবাহী গাড়ির চারপাশে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা মহানগর পুলিশের ঘোষিত রুট অনুযায়ী, এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দফতরের পাশ দিয়ে গুলশান–২ এলাকায় নেওয়া হয় মরদেহ।

গুলশানের বাসা থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় মরদেহ পৌঁছানো হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার সারাদেশে সাত দিনের শোক ঘোষণা করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বেগম জিয়ার ম'রদে/হ গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানে আজ দুপুর ২টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বেগম জিয়াকে চন্দ্রিমা উদ্যানে তাঁর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। মরদেহবাহী গাড়ির চারপাশে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা মহানগর পুলিশের ঘোষিত রুট অনুযায়ী, এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দফতরের পাশ দিয়ে গুলশান–২ এলাকায় নেওয়া হয় মরদেহ।

গুলশানের বাসা থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় মরদেহ পৌঁছানো হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার সারাদেশে সাত দিনের শোক ঘোষণা করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ